আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 8:00 am || প্রকাশের তারিখ: February 11, 2020, 10:32 am
বালিয়া বেইলি ব্রিজের সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ,দেখার কেও নেই
শাহরিয়ার কবির(ব্যুরো চিফ)খুলনা।। উপজেলার শালিখা টিআরএম প্রকল্পের সংযোগ খালের উপর নির্মিত বেইলি ব্রিজের দক্ষিণ পাশে সংযোগ সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ অবস্থা নিরসনে কারো কোন তৎপরতা দেখা যাচ্ছে না। খেশরা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের আ’লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন সানা জানান, ২০১৫ সালের শেষ দিকে বেইলি ব্রিজের কাজ সম্পন্ন করে চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এর এক বছর যেতে না যেতেই ব্রিজের লোহার পাতের জয়েন্ট ফাঁকা হয়ে যায়।

এ অবস্থায় পথিক এবং যে কোন গাড়ীর চালককে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। নতুবা যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। ইজিবাইক চালক শালিখা গ্রামের বাপ্পিসহ অসংখ্য স্থানীয় মানুষ এ প্রতিবেদক সরেজমিনে গেলে বলেন, বেইলি ব্রিজের দক্ষিণপাশে সংযোগ সড়কটি পুন:সংষ্কার অতি জরুরী। তারা বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ তালা, পাটকেলঘাটা, সাতক্ষীরা, খুলনাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু পথচারী ও যানবাহন চালকদের ভীষণ বিপাকে পড়তে হয় রাস্তার এই বেহাল দশায়।

তারা রাস্তাটি সংস্কারে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ’র সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহীদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, একনেকে অনুমোদিত ও বাস্তবায়িত কপোতাক্ষ খনন ও টিআরএম প্রকল্প বাস্তবায়নে পাখিমারা বিলের সাথে কপোতাক্ষ নদের সংযোগ খালের উপর ২০১৪-১৫ অর্থ বছরে কোটি টাকার অধিক ব্যায়ে এই বেইলি ব্রিজ নির্মিত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম