আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: February 11, 2020, 5:45 pm
রাণীশংকৈলে বাজার ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)সংবাদদাতা।।  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১০ ফেব্রুয়ারি সোমবার কাতিহার ও মীরডাঙ্গী বাজারে ৬ টি দোকানে বাজার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৮ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঠাকুরগাঁও, অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ শাদী।

 মেয়াদোত্তীর্ণ পণ্য, খাদ্যে কেমিক্যাল মিশানো, ও আয়োডিনবিহীন খোলা লবণ বিক্রির  অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং জব্দকৃত পণ্য ও মালামাল তাৎক্ষণিক ধ্বংস করেন। কাতিহার বাজারে চারু হোটেলে ২ হাজার, ভাই-বোন হোটেল ২ হাজার, ভাই ভাই মুদি দোকানে ৫ হাজার, হৃদয় টেডার্সে ৫ হাজার এবং মীরডাঙ্গী বাজারে আজগর মুদি দোকানে ২ হাজার ও সাইদুল মুদি দোকানে ২ হাজারসহ ৬ টি দোকানে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর সারওয়ার হোসেন, সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর জাহেদুল ইসলাম ও থানা পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম