আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: February 11, 2020, 5:56 pm
ক্লাস চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটের ক্লাস চালুর দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শিক্ষার্থীরা জানান, পলিটেকনিক ইনস্টিটিউটে ২য় শিফটের ক্লাস নেওয়ার জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের সরকারি ভাবে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী মুল বেতনের ৫০ ভাগ ভাতা দেওয়া হতো। কিন্তু দেড় বছর আগে ২০০৯ সালের বেতন স্কেলের ৫০ ভাগ দেওয়া হচ্ছে। যে কারণে শিক্ষকরা ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ভাতা দেওয়ার দাবীতে চলতি মাসের ১ তারিখ থেকে ক্লাস বন্ধ রেখেছে। এতে এতে এতে অনিশ্চিত হয়ে পড়েছে ২য় শিফটের ৭’শ শিক্ষার্থীদের লেখাপড়া। তারা দ্রুত এ সমস্যা সমাধান করে ক্লাস চালুর দাবী জানান। মানবন্ধন শেষে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম