আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 5:51 am || প্রকাশের তারিখ: February 11, 2020, 6:04 pm
ইবিতে ‘নাদানের বিয়ে’ নাটক মঞ্চস্থ
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের নবীন বৈজয়ন্তী উৎসব উপলক্ষে ‘নাদানের বিয়ে’ নাটক মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) আয়োজনে ক্যাম্পাসের বাংলা মঞ্চে এটি মঞ্চস্থ হয়।

নাটকটিতে মূলত বাল্য বিবাহ, যৌতুক প্রথার কুফল ও সমাজে নারী নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নাটকটিতে গ্রামের মাতব্বর জোর করে গরীব বাবার অল্প বয়সী সুন্দরী কন্যাকে তার পাগল ছেলের সাথে বিয়ে দেয়। ছেলের বউকে বাড়িতে নিয়ে এসে সীমাহীন অত্যাচার করে।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের (বিথি) প্রযোজনায় ও থিয়েটারের সাধারণ সম্পাদক এনামুল হকের নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিথির সভাপতি অনি আতিকুর রহমান।

এতে কুশিলব হিসেবে ছিলেন বদরুল আমিন পিয়াস, নিশাত আনজুম, তন্ময় সেন, মুঈদ হাসান, রেজওয়ান আহমেদ, নাহিদ, তাজনিয়া আহমেদ লাবণ্য, ফাহিম ফয়সাল এবং কামরুল ইসলাম সুজন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুন্সী মুর্তজা আলী। বিশেষ অতিথি ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তা ও থিয়েটারের উপদেষ্টা গাউসুল আজম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম