আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: February 11, 2020, 6:13 pm
স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর ভাবনা’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মেহেরপুর সংবাদদাতা।। "বৈষম্য দূর করি, সকলে মিলে মিশে" শীতার্তদের পাশে আমরাও এই শ্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন মেহেরপুর ভাবনা'র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শিশুদের পোশাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে শীতবস্ত্র শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও শিশুদের পোশাক বিতরণ করেন।

মেহেরপুর ভাবনা'র সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক তৌহিদ উদ দ্দৌলা রেজা। বক্তব্য রাখেন মেহেরপুর ভাবনা'র প্রধান সমন্বয়ক রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক শাকিল রেজা, দপ্তর সম্পাদক নুসরাত জামাল প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মারিয়া ইসলাম মিম, সদস্য রাহুল, জুথি, জিম, বাশারুল, তামান্না, মুন, মুন্নি, এনি, জুই, রশ্মি, ডালিয়া, বিথী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের ২০০ শীতার্তের মাঝে শীতবস্ত্র সহ শিশুদের মাঝে ১০০ পোশাক বিতরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম