প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 9:03 pm || প্রকাশের তারিখ: February 11, 2020, 6:14 pm
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর সীমান্ত এলাকায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে (ল্যান্সনায়ক) বরুণ কুমার নামে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছে।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়ান ক্যাম্পের অধীনস্থ আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার আবু সাইদ জানান, ১১ জানুয়ারি মঙ্গলবার ভোরে চোরাকারবারি দলের দুইজন সদস্যকে বিজিবি আটক করে তাদের মুল হোতাকে ধরার জন্য ল্যান্সনায়ক বরুণ কুমার তাদের নিয়ে ভীমপুর গ্রামে এমদাদুল মন্ডলের বাডির পাশের বাঁশ ঝারে ওৎ পেতে থাকা অবস্থায় হঠাৎই আটককৃতরা তার বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যেতে লাগলে আত্বরক্ষার্থে বিজিবি সদস্য এক রাউন্ড গুলি ছুরে উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে এনামুল (৩০) নামের একজন চোরাকারবারিকে আটক করেছে এবং আটকৃত ও পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।