প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:00 pm || প্রকাশের তারিখ: May 21, 2019, 8:01 am
খেলাধুলা ডেস্ক:
বিশ্বকাপের অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ। আয়ারল্যান্ড থেকে বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ডে পৌঁছে প্রথম দিন থেকেই ঘাম ঝড়াচ্ছে টাইগাররা।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ মিলে প্রায় আড়াই মাসের সফর। মুশফিকসহ দলের ১৩ ক্রিকেটার ইংল্যান্ডের লেস্টারে পৌঁছে অনুশীলন শুরু করেছেন। লেস্টারে অনুশীলন করে রওনা হবেন কার্ডিফে। সেখানেই দলের সাথে যোগ দেবেন মাশরাফি ও তামিম। ২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসি’র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগারা। ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। যেখানে ২ জুন কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।