আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 5:50 am || প্রকাশের তারিখ: February 12, 2020, 8:56 am
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনলাইন সফটওয়্যারের উদ্বোধন
জবি সংবাদদাতা।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ পদোন্নতির জন্য একটি অনলাইন সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠান আজ (১১ ফেব্রুয়ারি-২০২০) উপাচার্য মহোদয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান সফওয়্যারটির উদ্বোধন করেন।

এসময় ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও সফটওয়্যার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনলাইন ভিত্তিক ‘নিয়োগ/আপগ্রেডশন’ সংক্রান্ত এই সফটওয়্যারে আবেদনকারীদের সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র এবং গবেষণা প্রবন্ধ সংরক্ষিত হবে। সফটওয়্যারটি লিংক হচ্ছে: https://hrm.erp.jnu.ac.bd/online_application/।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম