আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 7:00 pm || প্রকাশের তারিখ: February 12, 2020, 8:59 am
শরীয়তপুর ভেদরগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড।
শরীয়তপুর  সংবাদদাতা।। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ডি.এম খালি ইউনিয়নের চরচান্দা বাজারে এক কাঠের সোমিলে অগ্নিকান্ড ঘটে।

১১ ফেব্রুয়ারী  মঙ্গলবার রাত ১টা দিকে ছুনু ঢালীর দোকানের পাশে খলিল মুন্সির কাঠের সোমিলে আগুন লাগে।
দীর্ঘ ১ঘন্টা প্রচেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কোনো কারণ জানা না থাকলেও এলাকাবাসীর সন্দেহ কেহ জলন্ত সিগারেট সোমিলে রাখা ভুষিতে ফেলার কারণে আগুনের সুত্রপাত ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

সোমিল মালিক খলিল মুন্সি জানায়, অগ্নিকান্ডের কারণে আমার অনকে ক্ষতি হয়েছে, আমার মেশিনারিসহ সকল কিছু পুড়ে গেছে।।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম