আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 6:40 am || প্রকাশের তারিখ: February 12, 2020, 9:15 am
সিঙ্গাপুরে আরও একজন বাংলাদেশী করোনায় আক্রান্ত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া তথ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন সিঙ্গাপুরে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশি শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী।

ভাইরাসে আক্রান্ত বাংলাদেশি শ্রমিকের বয়স ৩৯ বছর। এ বাংলাদেশির চীন ভ্রমণের কেনো তথ্য পাওয়া যায়নি। গত ৬ ফেব্রুয়ারি তিনি অসুস্থ বোধ করলে পরের দিন তাকে সাধারণ চিকিৎসা দেওয়া হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা হলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

শেষ এই দুইজনসহ সিঙ্গাপুরে ভাইরাসটিতে মোট ৪৭ জন রোগী আক্রান্ত হলেন। যার মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এর আগে গত রোববার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশি শ্রমিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায়। মঙ্গলবার আরো একজনের আক্রান্ত হওয়ার তথ্যের মাধ্যমে ভাইরাসটিতে সিঙ্গাপুরে দ্বিতীয় কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর এলো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম