আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: February 12, 2020, 1:22 pm
আদিতমারীতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুই বেকারীর জরিমানা
bangla news
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দুই বেকারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।

বুধবার দুপুরে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ বাজারের মক্কা বেকারীতে প্রথমে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই দিনে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজারের চাঁদ বেকারীকে একই অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময় বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম উপস্থিত ছিলেন।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, বিএসটিআই এর কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে দুটি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম