আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 11:20 am || প্রকাশের তারিখ: February 12, 2020, 2:21 pm
সমন্বিত ভর্তি পরীক্ষাঃ একাডেমিক আলোচনা শেষে সিধান্ত ঢাবি,জবি,চবি,বুয়েটের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা শেষে তারা সিদ্ধান্ত জানাবে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।

আগারগাঁওয়ে ইউজিসি ভবনে ১৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে বৈঠক শেষে এমনটা জানায় বিশ্ববিদ্যালগুলোর উপাচার্যরা।

তবে ইউজিসি এ বছর থেকেই কেন্দ্রীয় পরীক্ষা নিতে চায়। মার্চ থেকেই এ কার্যক্রম শুরু করা হবে বলে জানান ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

ইউজিসি চেয়ারম্যান জানান, মেডিকেল ছাড়া সকল বিশ্ববিদ্যালয়ের এর আওতায় আসবে। তবে কারো সমস্যা বা আপত্তি থাকলেও বাকিদের নিয়ে কার্যক্রম শুরু করা হবে। তবে চারুকলা বা আর্কিটেকচারের মতো বিশেষ বিষয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় পরীক্ষার বাইরে আলাদা বাছাই পদ্ধতির সহায়তা নিতে পারবে বিশ্ববিদ্যালয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম