আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 5:40 am || প্রকাশের তারিখ: February 13, 2020, 5:46 am
হাসপাতালের দরজা ভেঙে পালিয়েছেন করোনায় আক্রান্ত ২ নারী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৪২ জন। মারা যাওয়া ওই ২৪২ জনের সবাই হুবেইপ্রদেশের। এই ভাইরাসে চীনে মৃত বেড়ে এখন এক হাজার ৩৫৫ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে একজন করে মোট দুজন মারা গেছেন। বিবিসির খবরে এমনটাই জানানো হয়েছে।

এ ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ৫৩৯ জন এবং চীনের বাইরে ৫২৪ জন। বিশ্বে ৬০ হাজার ৬৩ জন আক্রান্ত এ ভাইরাসে। চীনফেরত লোকজনকে রাশিয়ায় কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। করোনা ভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাশিয়ায় এখন পর্যন্ত দু'জনের করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে কারণে এ বিষয়ে সতর্কতা অবলম্বণ করছে কর্তৃপক্ষ।

এর মধ্যেই কোয়ারেন্টাইনে থাকা দুই নারী পালিয়ে গেছেন। এখন পর্যন্ত চীনফেরত কয়েকশ মানুষকে কোয়ারেন্টানে রাখা হয়েছে। যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের মধ্যে অধিকাংশই অভিযোগ করছেন যে, হাসপাতালে আইসোলেশন রুমের অবস্থা মোটেও ভালো নয়। চিকিৎসকরাও ঠিক মতো সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছেন তারা।

এসব কারণেই ওই দুই নারী কোয়ারেন্টাইন থেকে পালিয়ে গেছেন। ওই দুই নারী সম্প্রতি চীনের হেইনান প্রদেশ থেকে দেশে ফিরেছেন। রাশিয়ার লোকজনের কাছে হেইনান খুবই জনপ্রিয় একটি পর্যটন স্থান।

এক নারী হাসপাতালের জানালা দিয়ে পালিয়েছেন। অপর নারী দরজার লক ভেঙে পালিয়েছেন।

হাসপাতালের অব্যবস্থাপনার কারণে তারা করোনায় আক্রান্ত হয়ে পড়তে পারেন এমন আশঙ্কা থেকেই পালিয়ে গেছেন তারা।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিকে গত একদিনেই চীনে আরও ২৪৪ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুধু হুবেই প্রদেশেই মারা গেছেন ২৪২ জন। এ নিয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫৭ জনে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম