আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 25, 2026, 1:58 pm || প্রকাশের তারিখ: February 13, 2020, 5:53 am
চবিমুখী বাস দূর্ঘটনার শিকার
চবি সংবাদদাতা।। ফটিকছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শিক্ষার্থীবাহী একটি বাস খাদে পরে গেছে। এতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মনিয়া পুকুর চেয়ারম্যান ঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি মনিয়াপুরের চেয়ারম্যান ঘাটা এলাকায় আসলে অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পরে যায়। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ফটিকছড়ি থেকে আসা একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। আমরা ঘটনাস্থলে এসেছি। আহত ৮ জনকে চমেকে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম