আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:42 am || প্রকাশের তারিখ: February 13, 2020, 5:59 am
আ’লীগের শনিবার  সংসদীয় বোর্ডের যৌথসভা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড যৌথসভা ডেকেছে। ঐদিন সন্ধ্যা ৭টার দিকে গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এ সভায় জাতীয় সংসদের পাঁচটি আসনের উপ-নির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে।
জাতীয় সংসদের আসনগুলো হলো, গাইবান্ধা-৩, ঢাকা-১০, বাগেরহাট-৪, বগুড়া-১ ও যশোর-৬। এই আসনগুলোর মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়েছে গত ১০ ফেব্রুয়ারি থেকে। যা শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম