প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 4:43 pm || প্রকাশের তারিখ: February 13, 2020, 9:06 am
শেরপুর সংবাদদাতা।। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে জেলা পরিষদ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার রাতে শহরের থানামোড়স্থ জেলা পরিষদ ডাকবাংলো ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সিবিএ নেতা জাকির হোসেন বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম সাব্বির আহমেদ খোকন, সদস্য এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, ছানোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় বাদল জুটি ২-০ সেটে পাপেল ঘোষ জুটিকে এবং মারুফ হোসাইন জুটি ২-০ সেটে নুর মোহাম্মদ জুটি পরাজিত করে। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এ টুর্নামেন্টে ৪৮টি জুটি নক আউট পদ্ধতিতে অংশ নিচ্ছে।