আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 7:17 am || প্রকাশের তারিখ: February 13, 2020, 9:22 am
নোবিপ্রবিতে কৃষিবিদ দিবস উদযাপিত
নোবিপ্রবি
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যােগে আজ কৃষিবিদ দিবস উদযাপন করা হয়। দিবসটি ঘিরে নোবিপ্রবি কৃষি বিভাগ হাতে নিয়েছিল নানা কর্মসূচী।

সকাল ১০ ঘটিকার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাাসনিক ভবন থেকে শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর পথিকৃৎ এ পুষ্পবস্তক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়।

এরপর উপাচার্য প্রফেসর  ড.  দিদার-উল- আলম কেক কেটে কৃষিবিদ দিবস ও নোবিপ্রবি এগ্রি ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী শুভ সূচনা করেন।এরপর উপাচার্য  কৃষি বিভাগের মেলার স্টল সমূহ পরিদর্শন করেন।

এসময়  আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড, মোঃ আবুল হোসেন,প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট  ড. ফিরোজ আহমেদ,কৃষি বিভাগের সাবেক চেয়ারম্যান  প্রফেসর ড. আতিকুর রহমান ভূঁইয়া, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট আনিসুর রহমান রিমন, কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উপাচার্য প্রফেসর ড. দিদার- উল- আলম বলেন, কৃষিবিদরা দেশের শ্রেষ্ঠ সম্পদ।বাংলাদেশের স্বাধীনতার পর কৃষিতেই বেশি সফলতা পেয়েছে। নোবিপ্রবি কৃষি বিভাগ ও আশা করি সফলতার অন্যতম সোপানে যাবে।

কৃষিবিদ দিবসের  আয়োজন কমিটির আহ্বায়ক ড.  মোঃ মেহেদী হাসান রুবেল বলেন,  আমরা বরাবরই এই দিবস পালন করে আসছি।  ২০১১ সাল থেকে  সারাদেশে এই দিবস পালিত হয়। নোবিপ্রবি কৃষি বিভাগ এমন ভিন্ন ধর্মী আয়োজন শিক্ষার্থী মহলে নতুনন উদ্ভাবনে সহায়তা করবে বলে আশা করি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম