আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: February 13, 2020, 4:01 pm
নীলফামারীতে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
নীলফামারী সংবাদদাতা।। সড়ক দুর্ঘটনায় মাসুদ উদ্দিন(২২) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি)দুপুরে নীলফামারী-জলঢাকা সড়কের চাঁদেরহাট এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ কচুকাটা ইউনিয়নের ধারারপাড় এলাকার মমিনুর ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, মোটরসাইকেল যোগে মাসুদ নীলফামারী শহরের দিকে যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় সে।

নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মাসুদ ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের পক্ষে একটি মামলা করা হয়েছে। সিএনজিটি আটক করা হলেও সিএনজি চালককে গুরুত্ব আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম