আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 4:28 pm || প্রকাশের তারিখ: February 13, 2020, 4:07 pm
নরসিংদীর ঘোড়াশালে জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত
নরসিংদী সংবাদদাতা।। নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার [১৩ ফেব্রুয়ারি] বিকেলে ঘোড়াশাল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ, বিশেষ অতিথি পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি ]শেখ নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম, ঘোড়াশাল বাজার ও পলাশ বাজারের ব্যবসায়ীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য গত বছরের ৪ নভেম্বর সোমবার দিবাগত রাত ১টা থেকে ৪টা পর্যন্ত ঘোড়াশাল বাজারে ৫টি স্বর্ণের দোকানসহ ১টি চাউলের দোকানে ডাকাতির সংঘঠিত হয়।

ঐসময় ডাকাতরা বাজারের প্রহরীদের বেঁধে একটি ঘরে আটক রাখে। ডাকাতরা ৯০ ভরি স্বর্ণ ২শ' থেকে ৩শ' ভরি রুপা ও আনুমানিক ১৫ লক্ষ টাকা লুট করে নদী পথে পালিয়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে আটক করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম