প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:42 am || প্রকাশের তারিখ: February 13, 2020, 4:11 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে প্রথমেই জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ হেলাল উদ্দিন এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এস এম কামাল হোসেন, মির্জা আজমসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।