আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 3:34 am || প্রকাশের তারিখ: February 13, 2020, 5:58 pm
টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ার ক্যান্টমেন্টে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ হয় সন্ধায় পুরষ্কার বিরতণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।অনুষ্ঠানের দিন সকালে স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।এরপর দুপুরের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে খেলাধুলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব জাফর আলী মাদবর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল হাসনাত আজাদ, সমাজ সেবক  মোঃ লিটন হোসেন জয় ও মোঃ জুয়েল রানাসহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম