আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 3:28 pm || প্রকাশের তারিখ: February 14, 2020, 7:08 am
আশুলিয়ায় যুবকের গলা কেটে হত্যা,মোটরসাইকেল ছিনতাই
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় এক যুবককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃওরা। শুক্রবার সকালে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার একটি বাঁশ ঝাড়ের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এলাকাবাসী জানান শুক্রবার ভোর রাতে অজ্ঞাত (৩০) ওই যুবককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃওরা। পরে সকালে ওই বাঁশ ঝাড়ের ভিতরে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

অজ্ঞাত ওই যুবকের পড়নে প্যান্ট ও সোয়েটার রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে রক্তমাখা দুটি মোটরসাইকেলের হেলমেট ও হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায় ওই বাঁশ ঝাড়ের পাশের রাস্তায় প্রায় ছিনতাই ও ডাকাতি হয়। এদিকে এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে আশুলিয়া থানার এস আই হারুনের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমকে তিনি বলেন অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এবং এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম