আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:41 am || প্রকাশের তারিখ: February 14, 2020, 9:25 am
নানা আয়োজনে পালিত হচ্ছে ভালোবাসা দিবস
valenties day
মহসিন আজাদ।। হৃদয়ের অনুভূতির সাথে নানা অনুষঙ্গ জড়িয়ে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। কোথাও আড়ম্বরে, কোথাও বা নিভৃতে ভালোবাসার সাক্ষ্য বিলিয়েছে দিবসটি। শুধু তরুণ-তরুণী নয়, ভালোবাসার শ্বাশ্বত সুর সর্বত্র ছড়িয়ে দিয়েই দিনটিকে রাঙ্গিয়ে তুলছেন সব বয়সী মানুষ।

জীবনে চলার পথে ভালোবাসার স্বাদ নিতে হয় সবাইকেই। সে ভালোবাসা হতে পারে প্রেয়সির জন্য, বন্ধুর জন্য, মা বাবা বা সন্তানের জন্য অথবা মানবতার জন্য। জীবনের ভিন্ন ভিন্ন স্তরের এই ভালোবাসার অনুভূতিই বাঁচিয়ে রাখে মানুষকে।

এমন অনুভূতির কোন নির্দিষ্ট সময় বা পরিসীমা নেই। তাই ভালোবাসার বিশেষ দিনটিকে রাঙিয়ে নিতেই প্রিয় মানুষগুলোকে নিয়ে গেয়ে ওঠে হৃদয়।

আরওঃ  বিশ্ব ভালোবাসা দিবস আজ

নাগরিক ব্যস্ততায় অনেক সময় ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করা হয়ে ওঠেনা। আর সেই অপূর্ণতাকে ভরিয়ে তুলতেই এই দিনে নতুন করে হাতে হাত রেখে আগামীর স্বপ্ন বুনে চলা।

সময়ের সাথে সাথে হয়তো ভালোবাসার ধরণ পরিবর্তন হয়। তাই বলে অনুভূতির গভীরতা ফিঁকে হয় না।

প্রিয়জনের সান্নিধ্য, আয়োজন করে বলা ভালোবাসি, সবই দৃঢ় করে হৃদয়ের বন্ধনকে। তাই ভালোবাসা দিবসটিকেও আলাদা করে উদযাপনের এমন আয়োজন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম