আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 3:28 pm || প্রকাশের তারিখ: February 14, 2020, 9:33 am
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ঝড়ল ৫ প্রাণ
Road accident
গোপালগঞ্জ সংবাদদাতা।। গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও অটোরিক্সার (নসিমন) সংঘর্ষে ৫ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত জন।

আজ (শুক্রবার) সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এই দুর্টনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আরওঃ গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

স্থানীয় সূত্র জানায়, সকালে পোনা নামক স্থানে ফালগুনী পরিবহন নামে একটি বাসের সাথে অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন মারা যায়। আহতদের গোপালগঞ্জ ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম