আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 3:35 am || প্রকাশের তারিখ: February 14, 2020, 9:44 am
করোনা ভাইরাসঃ মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৬
coronavirus
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে একদিনে ১১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এদের মধ্যে চীনের হুবেই প্রদেশে ১১৬ জনের মৃত্যু হয়। এ ছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে জাপানে ৮০ বছর বয়সী এক নারী মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৮৬ জনে দাঁড়িয়েছে।

আরওঃ মহামারি আকার ধারন করেছে ‘লাইসা জ্বর’: নাইজেরিয়ায় মৃত্যু ৭০ জনের

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, হুবেই প্রদেশে গতকাল করোনাভাইরাস কোভিড-১৯ এ নতুন করে ৪ হাজার ৮২৩ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫ হাজার মানুষ।

সিএনএন'র এক প্রতিবেদনে বলা হয়, চীনের মূল ভূখণ্ডের বাইরে ২৫টিরও বেশি দেশে এ ভাইরাসে ৫৭০ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ফিলিপাইন, হংকং ও জাপানে তিনজন মারা গেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম