আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 7:26 am || প্রকাশের তারিখ: February 14, 2020, 10:13 am
মধ্যরাতে ইবি শিক্ষার্থীবাহী বাস দূর্ঘটনায় আহত ৪০
IU Pic
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ম্যানেজমেন্ট বিভাগের ফিল্ড ওয়ার্ক শেষে নওগাঁ থেকে ফেরার পথে মধ্যরাতে দূর্ঘটনার কবলে পড়েছে শিক্ষার্থীবাহী বাস। এতে গাড়িতে থাকা দুই শিক্ষক ও চালকসহ প্রায় ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত একটার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাস চালকের অবস্থা খুবই গুরুতর বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ট্রাকচালকসহ ১১ জনকে কুষ্টিয়া সদর হাসপাতাল ও প্রায় ২৮ জনকে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রাতে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে আনা হয়।

শিক্ষার্থীরা জানান, গত (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এগ্রি বিজনেস বিষয়ে ফিল্ড ওয়ার্কের জন্য নওগাঁ যান। ফিল্ড ওয়ার্ক শেষে নওগাঁ থেকে সন্ধ্যায় ‘রাজ মোটরস’ নামে ভাড়ায় চালিত গাড়িতে করে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হন।

রাত আনুমানিক দেড়টার দিকে বাসটি কুষ্টিয়ার বিত্তিপাড়া পার হয়। বাসটির চালক বিত্তিপাড়া থেকে কিছু দূরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে যায়। বিপরীত দিক থেকে আরো যানবাহন আসতে দেখে চালক দ্রুত গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ওভারটেকিং করতে গেলে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে।

এসময় বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশে থাকা গাছের সাথে লেগে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। অপরদিকে বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিও পাশের খাদে পরে যায়। ঘটনার সাথে সাথেই পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান মেডিকেল অফিসার ড. পারভেজ হাসান জানান, ‘ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. ধনঞ্জয় কুমার ও মুর্শিদ আলমসহ প্রায় ২৮ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। এদের মধ্যে কয়েকজন একটু বেশি ইনজুরড।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম