আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 3:27 pm || প্রকাশের তারিখ: February 14, 2020, 10:15 am
ঝিনাইদহে নানা আয়োজনে  পালিত হচ্ছে বসন্ত বরণ
jenidah
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে  বসন্ত বরণ করেছে  প্রশাসনসহ একাধিক সংগঠন। ঝিনাইদহের বিভিন্ন স্কুল-কলজে ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব উদযাপন করা হয়।

সকালে শহরের মডার্ণ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এইড নামে একটি সংগঠন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।একই সময় শহরের আদর্শপাড়ায় মনিংবেল চিলড্রেন একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। এতে বিদ্যালয়ের অভিভাবকরা পিঠার স্টল প্রদর্শণ করেন। এসব স্টলে মিলছে পাটিসাপটা, ভাঁপা, তালকুচি, পাখি পিঠা, নকশি পিঠা, ঝিনুক ও চন্দ্রপুলিসহ অর্ধ শতাধিক ধরণের পিঠা। একই সাথে চলে বসন্ত বরণের গান। বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম