আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 18, 2026, 9:43 pm || প্রকাশের তারিখ: May 22, 2019, 9:04 am
বন্ধ রয়েছে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল
নিজস্ব প্রতিবেদক:


পটুয়াখালীতে বাস মালিক পক্ষের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কুয়াকাটা-পটুয়াখালী-বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

গত সোমবার পটুয়াখালী প্রেসক্লাবে বর্তমান কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে দূর্নীতিগ্রস্থ উল্লেখ করে, স্থানীয় এমপির পুত্রবধূর নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে একাংশ। অন্যদিকে, কমিটিকে বৈধ দাবি করে মালিক শ্রমিকদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন বাস মালিক সমিতির সভাপতি। এরই জের ধরে বাস মালিক সমিতির দুই পক্ষের এই সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। পরে গতকাল বিকেলে বাস চলাচল বন্ধের ঘোষনা দেয় পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম