আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 3:09 pm || প্রকাশের তারিখ: February 14, 2020, 2:50 pm
নেত্রকোনার দুই দিনব্যাপী বসন্তকালীন সাহিত্য উৎসব শুরু
netrokona
নেত্রকোনা সংবাদদাতা।। বসন্ত বন্ধনা, তবলার লহরী, আনন্দ শোভাযাত্রা আর নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনায় শুরু হয়েছে দুই দিন ব্যাপী ২৪তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান।
শুক্রবার ১ ফাল্গুন ১৪২৬ (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকেই নানা বয়সের লোকজন বিশেষ করে তরুনীরা মাথায় ফুলের মালা, বাসন্তী রঙের শাড়ী আর তরুণরা হলুদ রঙের পাঞ্জাবী পড়ে উৎসবস্থলে এসে জড়ো হয়। উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকগন যোগদান করায় এটি নবীন প্রবীন সাহিত্য প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়।

আরওঃ চীন থেকে ফেরত ৬২ জনকে ছাড়া হবে কাল


নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে মোক্তারপাড়াস্থ পাবলিক লাইব্রেরীর বকুল তলা চত্বরে সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকভাবে উৎসব উদ্বোধন করেন কবি ও ধীমান হাবিবুর রহমান আহমেদ।
এ সময় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চলাকালীন সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বসন্ত বন্ধনা, তবলার লহরী ও নৃত্যানুষ্ঠান উপস্থিত সকল বয়সের বসন্ত ও সাহিত্য প্রেমীদের মুগ্ধ করে। বেলা ১১টায় জেলা শহরে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উৎসবস্থলে এসে শেষ হয়।

বিকালে স্বরচিত কবিতা, ছড়া ও গল্প পাঠ চলছে। সন্ধ্যায় বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ কবি আবু নাসের কামাল চৌধুরীকে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান করা হবে। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কবি কামরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম