আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:31 am || প্রকাশের তারিখ: May 22, 2019, 9:39 am
বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
নিজস্ব প্রতিবেদক:

দেশে মঙ্গলবার ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। রাত ৯টায় এই বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়।

এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

পিডিবি জানায়, চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় কোথাও লোডশেডিং হয়নি। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুতের যাওয়া-আসার খবর পাওয়া গেছে।

এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় গত ৭ মে। ওইদিন ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম