প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 1:24 am || প্রকাশের তারিখ: February 15, 2020, 3:31 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কভিড-১৯ নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআর জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও) বিভিন্ন ধরনের রিস্ক অ্যাসেসমেন্ট করে উচ্চপর্যায়ের ঝুঁকিতে থাকা যেসব দেশ চিহ্নিত করেছে বাংলাদেশ সেই তালিকায় নেই।
আরওঃ করোনা ভাইরাসঃ মৃতের সংখ্যায় যুক্ত হয়েছে আরও ১৪৩
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাই যাত্রীদের মাধ্যমে এই ভাইরাস প্রবেশের ঝুঁকি এড়াতে স্ক্রিনিং করা হচ্ছে। এর মানে এই নয়, আমাদের অবস্থা অনেক জটিল, আতঙ্কিত হতে হবে। তবে কোনও রোগী শনাক্ত হলে তাকে অন্যদের থেকে আলাদা রাখার বিষয়ে সতর্কতামূলক প্রস্তুতি সারাদেশেই দেশেই নেওয়া হয়েছে বলে জানান তিনি।