আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 3:09 pm || প্রকাশের তারিখ: February 15, 2020, 5:54 am
ভালোবাসা দিবসে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কোপ খেলেন প্রেমিক
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। টঙ্গীতে মাছিমপুর এলাকায় ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রতিপক্ষের দায়ের আঘাতে আহত হয়েছেন মমিনুল ইসলাম দুর্জয় (১৯) নামে এক যুবক।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মাছিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।







আহত দুর্জয় টঙ্গীর আরিচপুর গ্রামে গাজীবাড়ি এলাকার মো. শাহআলমের ছেলে।

টঙ্গী থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় এখনো কোনও মামলা হয়নি। হলে ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, ভালোবাসা দিবসে মাছিমপুর এলাকায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে জখম করেন। গুরত্বর আহত অবস্থায় প্রথমে তাকে টঙ্গী হাসপাতালে নিলেও পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম