প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 10:46 am || প্রকাশের তারিখ: February 15, 2020, 12:08 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মানবিক কারণে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির দাবি জানিয়েছে বিএনপি। আজ নয়াপল্টনে এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আশা করবো, মানবিক কারণে জনগণের দাবিকে সম্মান করে সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেবে।’
খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুপুরে নয়াপল্টন থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কথা ছিল বিএনপির। কিন্তু অনুমতি না থাকায় পুলিশ মিছিল করতে দেয়নি।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ ২ বছর ৭ মাস তাকে বিনা অপরাধে আটকে রাখা হয়েছে। তিনি খুব অসুস্থ। আমরা বারবার তার মুক্তি দাবি করেছি। জামিন চেয়েছি। তার চিকিৎসার দাবি জানিয়েছি। আমরা সরকারের কাছে থেকে কোনও সাড়া পাইনি।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ছিল আমাদের পূর্বঘোষিত কর্মসূচি। কিন্তু সেই কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। পুলিশ সকাল থেকেই এই অঞ্চলে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। কার্যালয়ের সামনে বাধা দিয়েছে।
আরও দেখুনঃ রোহিঙ্গা পাচার ঠেকাতে সমুদ্রে নিরাপত্তা জোরদার
শিগগিরই খালেদা জিয়াকে মুক্ত করার আশা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নেতাকর্মীরা যদি রাস্তায় থাকে, তাহলে অচিরেই তাকে মুক্ত করতে পারবো।