আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:54 am || প্রকাশের তারিখ: February 15, 2020, 12:14 pm
করোনায় এই প্রথম ফ্রান্সে একজনের মৃত্যু
করোনাভাইরাস
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসে চীনের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্স সফরকারী এক চীনা নাগরিক মারা গেছেন। আজ শনিবার এ খবর দিয়েছে বিবিসি। এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং, ফিলিপাইন ও জাপানে একজন করে মোট তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সে সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী আগনেস বুজেনের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৬ জানুয়ারি ফ্রান্সে আসেন তিনি। পরে করোনায় আক্রান্ত হলে ২৫ জানুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করে কোয়ারেন্টাইনে রাখা হয়। চীনা ওই নারী পর্যটকের বয়স ৮০ বছর।

ফরাসী স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, নিহত ওই চীনা পর্যটকের মেয়েও করোনায় সংক্রমিত হয়েছেন। তবে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন মন্ত্রী আগনেস।

আরও দেখুনঃ কর্ণফুলিতে নৌকাডুবিতে এখনও নিখোঁজ ২

ফ্রান্স মোট ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে। তাদের মধ্যে ৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের নামকরণ করেছে কোভিড-১৯। চীনের মূল ভূখণ্ডের বাইরে বিশ্বের অন্তত ২৪টি দেশে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত ডিসেম্বরে চীনে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। শুক্রবার দেশটিতে নতুন করে আরও ২ হাজার ৬৪১ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর ফলে চীনে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৪৯২ জনে পৌঁছেছে।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম