আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 4:20 pm || প্রকাশের তারিখ: May 24, 2019, 11:14 am
ভারতে থেকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরলো তিন তরুণ-তরুণী
মোঃ আসাদুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ

অবৈধপথে ভারতে পাড়ি দিয়ে সেখানে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাভোগের শেষে বাংলাদেশি তিন তরুণ-তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে ভারতের পেট্রাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশে কাছে তাদের আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। ফেরত আসারা হলেন- নড়াইলের কালিয়া থানার বাবুপুর গ্রামের আকরাম শেখের ছেলে আয়ুব শেখ, একই থানার পুরুলিয়া গ্রামের ইলিয়াছ শেখের মেয়ে লিনা খাতুন ওরফে সুমা ও যশোরের সিরাজগঞ্জ গ্রামের আজিজ মোল্যার ছেলে সোনালী মণ্ডল ওরফে শেফালী খাতুন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের এসআই রবিউল ইসলাম পলাশ বলেন, ভালো কাজের আশায় তারা ভারতের গুজরাট ও মহারাষ্ট্রের গুয়ায় যেয়ে সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে। এরপর আদালতের মাধ্যমে একটি শেল্টার হোমে দুই তরুণী পাঁচ মাস ২০ দিন ও গুজরাট জেল খানায় আয়ুব শেখ ৩১ মাস জেল খাটার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে।

যশোর রাইটস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এরিয়া কো-অর্ডিনেটর তৌফিকুজ্জামান বলেন, দু'দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোল পোর্ট থানার পুলিশ আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম