আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 7:26 am || প্রকাশের তারিখ: February 16, 2020, 7:46 am
গবেষণা নিয়ে অনিশ্চয়তা জবির বাংলা বিভাগের গবেষকরা! 
jnu
জবি সংবাদদাতা।। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের দুই জন পিএইচডি গবেষককে সেমিনারের অনুমতি না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা । ২০১৪-১৫ শিক্ষাবর্ষের গবেষক সৈয়দ মামুন রেজা (পিএইচডি আইডি নম্বর ১৪০১০৭০০১) এবং  ২০১৭-১৮ শিক্ষাবর্ষের  গবেষক মো: শফিকুল ইসলাম (পিএইচডি আইডি নম্বর ১৭০১০১০০১) গবেষণায় সেমিনারের জন্য বাংলা বিভাগের চেয়ারম্যান ড. পারভীন আক্তার জেমি বরাবর আবেদন করেও অনুমতি পায় নি।

ফলে বিপাকে পড়েছেন ঐ দুইজন গবেষেক। তারা হতাশ হয়ে উপাচার্য বরাবর সেমিনারের জন্যে আবেদন করেন। উপাচার্য বাংলা বিভাগের চেয়ারম্যানকে সেমিনার ব্যবস্থার জন্য নির্দেশ দেন। কিন্তু নির্দেশ দেওয়ার দুই সপ্তাহ গড়িয়ে গেলেও উপাচার্যের আদেশকে তোয়াক্কা করেননি বাংলা বিভাগের চেয়ারম্যান। এ নিয়ে হতাশা এবং অনিশ্চয়তায় পড়েছেন গবেষকরা।

জানা যায় ২০১৪-১৫ শিক্ষাবর্ষের গবেষক সৈয়দ মামুন রেজা (পিএইচডি আইডি নম্বর ১৪০১০৭০০১) এর গবেষণার শিরোনাম ছিল ‘বৈষ্ণব নাট্যের ইতিহাস ও স্বরুপ’ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের  গবেষক মো. শফিকুল ইসলাম (পিএইচডি আইডি নম্বর ১৭০১০১০০১) গবেষণার শিরোনাম ছিল ‘বাংলাদেশের উপন্যাসে দেশভাগ ও সাম্প্রদায়িক দাঙ্গা (১৯৪৭-২০১০)’। খোঁজ নিয়ে জানা যায়, বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের তত্ত্বাবধানে পিএইডি গবেষণার প্রথম সেমিনার ২০১৯ সালের মার্চ মাসে প্রদান করেছেন। গত ২০ জানুয়ারি দ্বিতীয় সেমিনারের জন্য বাংলা বিভাগের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। কিন্তু ২৬ জানুয়ারী অনুষ্ঠিত বিভাগীয় একাডেমিক কমিটির সভায় তাদের সেমিনার বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন করেননি।

এ বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন এবং উপাচার্য বরাবর আবেদন করেন। এবিষয়টি নিয়ে গবেষক সৈয়দ মামুন রেজা বলেন, বিভাগের চেয়ারম্যান অনুমতি দিবেন বলেছেন, কিন্তু এখনো অনুমতি দেননি। এ বিষয়ে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. পারভীন আক্তার জেমি বলেন, এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া আজ দরখাস্ত করলে কাল হয়ে যাবে বিষয়টা এমন নয়। তারা দরখাস্ত দিয়েছে দেরি করে। তবে তিনি উপাচার্যের বিষয়টি এড়িয়ে গেছেন। এ বিষয়ে উপাচার্য ড. মীজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে আমার সাথে দেখা করে তথ্য নিয়ে যাও।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম