আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 11:24 pm || প্রকাশের তারিখ: February 16, 2020, 7:51 am
খালেদার মুক্তির আবেদন করেনি কেউ: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন,  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেয়ার এখতিয়ার সম্পূর্ণ আদালতের উপর। খালেদা জিয়ার পরিবার বা বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আবেদন করা হয়নি বলেও জানান তিনি।

আজ (রোববার) সকালে রাজধানীর গুলশানে একটি স্কুলের শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া দূর্ণীতি মামলার সাজাপ্রাপ্ত আসামী। তার জামিন বা প্যারোলে মুক্তির একমাত্র এখতিয়ার কোর্টের। তারা কার কাছে আবেদন করেছে জানিনা, তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাদের পক্ষ থেকে কোনো আবেদন আসেনি বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম