আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 11:24 pm || প্রকাশের তারিখ: February 16, 2020, 7:56 am
ট্যাক্স না দিলে আইনের আওতায়: দুদক চেয়ারম্যান
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যাদের ট্যাক্স দেয়ার কথা, কিন্তু দেন না তাদের আইনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ (রোববার) রাজধানীর শান্তিনগর বিসিএস ট্যাক্স একাডেমিতে দুদক কর্মকর্তাদের আয়কর আইন ও বিধানবলী সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় রিহ্যাবের কাছ থেকে তথ্য নিয়ে কত লোক হোল্ডিং ট্যাক্স দেন, কতজনের ট্রেড লাইসেন্স আছে কিংবা গাড়ি মালিকের সংখ্যা বের করে ট্যাক্সদাতার সংখ্যা বাড়ানোর আহবান জানান দুদক চেয়ারম্যান। এগুলোর তথ্য একসাথে না করা হলে, শুধু অটোমেশনে নির্ভর করলে করদাতা বাড়বে না বলেও জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, দেশে ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ২০লাখ মানুষ ট্যাক্স দেন। এর মতো লজ্জার কিছু নাই। ট্যাক্স না দেওয়া এক প্রকার অর্থ ত্মসাৎ উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, যারা ট্যাক্স দেয় না দুদক এদরে আইনের আওতায় আনবে।

ট্যাক্স সাধারণ মানুষের জন্য বোঝা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ট্যাক্সের পরিমাণ কমিয়ে ট্যাক্সদাতার সংখ্যা বাড়াতে হবে। প্রয়োজনে আইন সহজ করতে হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম