আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: February 16, 2020, 12:47 pm
ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু 
ঠাকুরগাও
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ে ১৬ ফেব্রুয়ারি রবিবার সকালে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণ হয়ে সলেমান আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসকিং মিলের মালিকসহ আরো ৮ জন দগ্ধ হয়েছেন। দগ্ধ ৮ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ভাই ভাই হাসকিং মিলে এ ঘটনা ঘটে। নিহত সলেমান আলী একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ সূত্রমতে ,সকালে চৌরঙ্গি এলাকার রুহুল আমিনের ভাই ভাই হাসকিং মিলে ৯ জন শ্রমিক ধান সিদ্ধ ভাপাইয়ের কাজ করছিল। ওই সময় শ্রমিক সলেমান মিলের চুলায় তুষ ছিটিয়ে আগুন জ্বালাচ্ছিল । হঠাৎ মিলের বয়লারটি আকস্মিকভাবে বিস্ফোরিত হয়ে প্রায় ২শ গজ দূরে এক বাজারে গিয়ে পড়ে। বিস্ফোরণে বয়লারের গরম পানিতে ঝলসে গিয়ে ঘটনাস্থলে নিহত হয় সলেমান আলী।

পরে এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক লিটন সরকার বলেন, আক্রান্তদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এ ব্যপারে রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় হাকসিং মিল দুর্যটনার বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো,  ইউএনও আব্দুল্লাহ আল মামুন ও রাজাগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার  ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম