আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 12:50 pm || প্রকাশের তারিখ: February 16, 2020, 1:23 pm
বেনাপোলে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১
বেনাপোল সংবাদদাতা।। যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ হাসান(১৯)নামে একজন মাদক বহনকারী গ্রেফতার। গ্রেফতার মাদক বহনকারী পুটখালী গ্রামের শামসুজ্জামান এর ছেলে।

রবিবার(১৬ই ফেব্রুয়ারি)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় ফোর্স নিয়ে গাজিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বহনকারীর শরীরে অভিনব কায়দায় রাখা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা করে।

আরও দেখুনঃ ঝিনাইদহে চেয়ারম্যানের তান্ডব ! আহত ৫, বোমা বিস্ফোরণ

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রামে অভিযান পরিচালনা কালে মাদক বহনকারীর শরীরে অভিনব কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম