আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 12:50 pm || প্রকাশের তারিখ: February 16, 2020, 1:34 pm
ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় বিষয়ক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

অন্যদের মধ্যে আলোচনা করেন অতিরিক্তজেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ মো. ইকবাল বাহারসহ ৪ উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ কমিটির সদস্যরা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন বিভাগের আওতাধীন উন্নয়ন কাজসমূহ সঠিক সময়ে শেষ করার নির্দেশ দেন। একই সঙ্গে এসব কাজের গুণগত মান বজায় রাখতেও গুরুত্বারোপ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম