আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 1:38 pm || প্রকাশের তারিখ: May 24, 2019, 11:55 am
শার্শায় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে মসজিদে টাকা প্রদান
মোঃ আসাদুর রহমান,শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা আসনের তিনবারের হেট্রিক সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা,শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের নিজস্ব অর্থায়নে শার্শার বেলতা বাগানপাড়া জামে মসজিদে ৫০হাজার টাকা প্রদান করা হয়েছে।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের পক্ষ থেকে ডিহি ইউপি প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানার মাধ্যমে এ টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মেম্বর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম,হাজী সেলিম হোসেন, মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম, মোয়াজ্জেন মুক্তিযোদ্ধা আলী কদর বিশ্বাস, শার্শা বিআরডিবি ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, গোলাম মোস্তফা, আমির হোসেনসহ আরও অনেকে।পরে এলাকাবাসি ও মসুল্লিদের পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিনের দীর্ঘায়ু ও শরীর সুস্থ্যতা কামনায় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম