আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: February 16, 2020, 1:52 pm
চসিক,বগুড়া ও যশোরে উপ-নির্বাচন ২৯ মার্চ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় সংসদের শূন্য দুটি আসন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৯ মার্চ। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন এই তিন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।

এর আগে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ মার্চ। ২ থেকে ৪ মার্চ পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। এরপর ৮ মার্চ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ৯ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে। আর ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, ৫ আগস্টের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, গত ১৮ জানুয়ারি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ও সবশেষ ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক মারা গেলে তাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম