আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ২০, ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ৪:১৩ অপরাহ্ণ
ধর্মকে কেউ কটাক্ষ করলে তা মেনে নেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ইজতেমায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। কিন্তু কোনও ধর্মকে কেউ কটাক্ষ করলে তা মেনে নেবে না সরকার। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহর ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের তাড়াইলে তিন দিনব্যাপী ইসলা‌মি ইজতেমায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
যোগদানের পর সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোচ্চ গুরুত্ব দি‌য়ে কারাব‌ন্দি খালেদা জিয়ার চি‌কিৎসা ‌সেবা নি‌শ্চিত করছে সরকার। তার প‌রিবার কিংবা দলের পক্ষ থেকে প্যারোলে মু‌ক্তি চেয়ে কোনও আবেদন করা হয়নি। আবেদন পেলে সরকার সব‌দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, ময়মনসিংহ-৯ আসনের এমপি মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও আল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইমাম কাসিম রশীদ আহম্মদ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম