আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 11:35 am || প্রকাশের তারিখ: February 17, 2020, 8:19 am
আশুলিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীর স্ত্রী খুন
নিজস্ব প্রতিবেদক।। সাভারের আশুলিয়ার বাইপাইলে ছুরিকাঘাতে শেলী সুলতানা (৪৩) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীর দ্বিতীয় স্ত্রীর মেয়ে সানজিদা আক্তারকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার  (১৬ই ফেব্রুয়ারি) রাতে বাইপাইলের দক্ষিণ চারালপাড়া থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শেলী আক্তার দক্ষিন বাইপাইলের বাসিন্দা এবং স্টারলিং গার্মেন্টেস এজিএম। তিনি তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী ছিলেন। তার
বাবার বাড়ি টাঙ্গাইলে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক নুরুল হুদা জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদের জন্য তার দ্বিতীয় পক্ষের মেয়েকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যার সময় তার স্বামী ব্যবসায়ীক কাজে কুস্টিয়ায় অবস্থান করছিলো। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। তবে হত্যার কারণ বা হত্যাকারীকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম