আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: February 17, 2020, 11:38 am
ডিআইজি মহোদয়কে ফুলেল অভ্যর্থনা জানান রংপুর জেলার পুলিশ সুপার: বিপ্লব কুমার সরকার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ১৭ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়। এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়কে ফুলেল অভ্যর্থনা জানান রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, রংপুর। প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহম্মেদ, এর নেতৃত্বে রংপুর জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ০৮টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়।

এসময় ডিআইজি মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এই "মুজিববর্ষে" পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনবান্ধব পুলিশে পরিণত হবার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান। পেশাদারিত্ব বজায় রেখে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে জনগনকে প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব ও আধুনিক মানসিকতার অধিকারী হতে হবে। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে মাদক, গুজব, জংগীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে রংপুর জেলা পুলিশের, রিজার্ভ অফিস, যানবাহন শাখা, রেশন স্টোর, মোটরযান শাখা,অস্ত্রাগার সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । প্যারেড পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (প্রশাসন ও অপরাধ) রংপুর, এবং জনাব মোঃ ফজলে এলাহী, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত (জেলা বিশেষ শাখা) রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম