আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 11:36 am || প্রকাশের তারিখ: February 17, 2020, 1:11 pm
নেত্রকোনায় কিডনি পাচারকারীর এক সদস্য আটক
netrokona
নেত্রকোনা সংবাদদাতা।। নেত্রকোনায় কিডনি পাচারকারী চক্রের নাজিম উদ্দীন নামে এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আজ রবিবার দুপুরে জেলার পূর্বধলা উপজেলার হিরনপুরের বাঘরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চানখলা গ্রামের উমেদ আলীর ছেলে। সে ঢাকার বিভিন্ন সোয়েটার কোম্পানিতে চাকরি করত।

নেত্রকোনা ডিবি ওসি শাহনুর-এ আলম জানান, আটককৃত কিডনি পাচারকারী নাজিম উদ্দীন দীর্ঘদিন এলাকায় দরিদ্র ঋণগ্রস্থ মানুষের কিডনি বিক্রিতে উৎসাহিত করত। এভাবে নিজের স্ত্রীসহ অনেকের কিডনি ঢাকার আশরাফ নামে এক লোকের মাধ্যমে বিক্রি করে আসছিল।

এরই জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি দল হিরনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

এদিকে এর সাথে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম