আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 1:25 pm || প্রকাশের তারিখ: February 18, 2020, 6:34 am
সিরাজদিখানে ১২৮টি প্রাথমিক বিদ্যালয় মধ্যে ৯৩টিতেই নেই শহীদ মিনার
মুন্সীগঞ্জ সংবাদদাতা।। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে ৩৫ টিতে। তাই প্রতি বছর মহান একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের দিনে উপজেলার ৯৩ টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা বাঁশ ও ককসিটসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে।

সিরাজদিখান শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহীদ মিনার রয়েছে মাত্র ৩৫ টিতে বাকী ৯৩ টি বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই ।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান,‘দেশ এখন ডিজিটাল হয়েছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সিরাজদিখান উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাচ্ছে না কোনো স্থায়ী শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে তারা বাঁশের কঞ্চি কিংবা কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে দিবসটি পালন করে।’

একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন বলেন,‘ বেশীরভাগ স্কুল গুলিতেই শহীদ মিনার নেই আবার যে সকল স্কুলে শহীদ মিনার আছে সেটাও নিয়মিত পরিষ্কার না করার কারণে শহীদ মিনার স্তম্ভ ধুলা পড়ে অপরিষ্কার হয়ে থাকে। তাই ২১ ফেব্রæয়ারি কয়েকদিন আগেই শহীদ মিনার ধুয়েমুছে পরিষ্কার করা হয়। আমরা চাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে স্থায়ী শহীদ মিনার তৈরি করা হোক।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.বেলায়েত হোসেন বলেন,‘শহীদ মিনার তৈরীর জন্য আমরা সব সময় স্থানীয়দের উদ্বুদ্ধ করে আসছি বর্তমানে স্থানীয়দের সহযোগীতায় অনেক শহীদ মিনার হচ্ছে আশা করছি খুব শীঘ্রই পর্যায় ক্রমে সব স্কুলে শহীদ মিনার হবে।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম