প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 10:24 pm || প্রকাশের তারিখ: February 18, 2020, 6:45 am
লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় ৪র্থ শ্রেণির এক ছাত্রী যৌন হয়রানীর শিকার হয়েছে। বর্তমানে স্কুল ছাত্রীটি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার রাতে নিজ বাড়িতে তাকে যৌন হয়রানী করেন তার প্রাইভেট শিক্ষক প্রতিবেশী আব্দুর রাজ্জাকের পুত্র লাইজু। যৌন হয়রানীর শিকার ওই শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, প্রাইভেট পড়ার সময় সুযোগ বুঝে লাইজু তার প্রাইভেট ছাত্রীকে যৌন হয়রানী করেন বলে ওই ছাত্রীর মা ও তার বাবার দাবী। লাইজুকে স্থানীয় লোকজন আটক করলেও পরে লাইজুর লোকজন এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় যৌন হয়রানীর শিকার ওই স্কুল ছাত্রীকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা করতে ওই ছাত্রীর পরিবার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ লাইজুকে গ্রেফতারের চেষ্টা করছেন।