আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 10, 2026, 10:10 am || প্রকাশের তারিখ: February 18, 2020, 6:47 am
ঝিনাইদহে বিপুল পরিমান মাদকসহ ২ জন আটক
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহ সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে মাদকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার কালা-লক্ষীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকার মিজানুর রহমানের ছেলে শাহিন হোসেন ও দর্শনার ছোট বলদিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন মিয়া।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, নসিমন যোগে মাদক পাচার হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা-লক্ষীপুর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় চুয়াডাঙ্গা থেকে মাগুরাগামী একটি নসিমন তল্লাসী করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজা ও ৬০ বোতল ফেন্সিডিলসহ মামুন মিয়া ও শাহিন হোসেন নামের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম